কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ এ ০৮:০০ PM

ইতিহাস ও কার্যাবলি

কন্টেন্ট: পাতা

 

 

ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ -NAAND (অস্থায়ী ক্যাম্পাস) এর প্রতিষ্ঠা ও চলমান কার্যক্রম

 

১. প্রেক্ষাপট ও যৌক্তিকতা:  বাংলাদেশের অটিজম ও এনডিডি শিশুদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা ও তাদেরকে শিক্ষার মূল ধারায় অন্তর্ভূক্ত করার উদ্দ্যেশ্যে জাতীয় একাডেমি প্রতিষ্ঠার লক্ষ্যে “ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএবিলিটিস (NAAND)” প্রকল্পটি গৃহীত হয়। প্রকল্পটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অন্তর্গত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের ডিপিপি (২য় সংশোধনী) মোতাবেক  ৬/এ সেগুনবাগিচা, ঢাকার একটি ভাড়া বাড়ীতে ২০২০ সালের জানুয়ারী মাস হতে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (NAAND) অস্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম শুরু হয় ।

২.  NAAND (অস্থায়ী ক্যাম্পাস) প্রতিষ্ঠার উদ্দেশ্য:   মাধ্যমিক পর্যায়ের অটিজম  ও এনডিডি (অটিজম, বুদ্ধি প্রতিবন্ধিতা, ডাউন সিনড্রোম ও সেরিব্রাল পালসি) বৈশিষ্ট্যসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষাগত উন্নয়ন, জীবন দক্ষতা ও সামাজিক দক্ষতা অর্জন এবং এই বিশেষ শিশুদের সার্বিক বিকাশের  মাধ্যমে সমাজে একাভূতকরণের উদ্দেশ্যে বর্তমান অস্থায়ী একাডেমির পরিচালিত হচ্চে যা বাংলাদেশের একমাত্র অটিজম ও এনডিডি বিষয়ক একাডেমি।

৩. NAAND (অস্থায়ী ক্যাম্পাস) এর মাধ্যমে পরিচালিত কার্যক্রম: একাডেমিতে অটিজম ও এনডিডি শিক্ষার্থীদের জন্য নিম্মলিখিত কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয় ।  যথা:

  • শিক্ষা কার্যক্রম (স্কুলিং)
  • ভোকেশনাল কার্যক্রম
  • কম্পিউটার প্রশিক্ষণ
  • সহপাঠক্রমিক কার্যক্রম (চিত্রাঙ্কন, আবৃত্তি, গান, নৃত্য, খেলাধুলা ইত্যাদি),
  • থেরাপিউটিক  সেবা ও 
  • সাইকোলজিক্যাল এসেসম্যান্ট
  •  এনডিডি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের  মনো-সামাজিক কাউন্সেলিং
  • জীবন দক্ষতার উন্নয়ন
  • গবেষণা পরিচালনা
  • শিক্ষক প্রশিক্ষণ
  • নেটওয়ার্কিং ও রেফারেল করা

 

অটিজম ও এনডিডি শিক্ষার্থীদের শিক্ষাগত উপযোজন বৃদ্ধি করে শিক্ষার মূলধারায় একীভূতকরণ ও বিকল্প দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে অত্র একাডেমি কাজ করে যাচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের প্রায়োগিক আচরণগত উন্নয়ন পরিমাপ ও এনালাইসিস এর জন্য কম্পিউটার অ্যাপস প্রণয়নসহ বেশ কিছু উদ্ভাবনীমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে। 

 

৪. NAAND (অস্থায়ী ক্যাম্পাস) এ বর্তমানে চলমান সেবাসমূহঃ বর্তমানে NAAND (অস্থায়ী ক্যাম্পাস) মাধ্যমকি পর্যায়ের শিক্ষাথীদের  সেবা প্রদানের  জন্য নিম্মলিখিত সেবা কার্যক্রম পরিচালিত করছে। যথা   

  একাডেমিক কার্যক্রম

  • শিক্ষা কার্যক্রম ( মূলধারা ও বিশেষ)
  • ভোকেশনাল কার্যক্রম (কম্পিউটার )
  • সহপাঠক্রমিক কার্যক্রম (খেলাধূলা, আবৃত্তি, নৃত্য,সংগীত, যন্ত্র সংগীত ও চিত্রাঙ্কন)
  • সাইকোলজিক্যাল এসেসমেন্ট

প্রশিক্ষণ কার্যক্রম

  • মাধ্যমিক পর্যায়ের অটিজম ও এনডিডি শিক্ষার্থীদের জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ
  • অভিভাবকদের প্রশিক্ষণ
  • কেয়ার গিভারদের প্রশিক্ষণ    

মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম

  • মাধ্যমিক পর্যায়ের অটিজম ও এনডিডিএস শিক্ষার্থীদের কাউন্সেলিং সেবা প্রদান
  • শিক্ষার্থীদের অভিভাবকদের মনো-সামাজিক কাউন্সেলিং সেবা প্রদান
  • রেফারেল সেবা প্রদান

 

থেরাপিউটিক সেবা কার্যক্রম

  • আচরণিক (বিহেভিয়ারাল থেরাপী) সেবা
  • ফিজিও থেরাপী সেবা
  • স্পীচ থেরাপী সেবা
  • সাইকো থেরাপী সেবা
  • শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও সামাজিক দক্ষতা উন্নয়ন সেবা

৫.  অন্যান্য কার্যক্রম: ঢাকাসহ বাংলাদেশের যেকোন জেলায় কোন বিদ্যালয়ে অটিজম ও এনডিডি শিক্ষার্থীর ভর্তি ও পরীক্ষায় অংশগ্রহনে চ্যালেঞ্জ দেখা দিলে, অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে NAAND (অস্থায়ী ক্যাম্পাস)-একাডেমি ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীর অভিভাবকের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করে আসছে। প্রয়োজনে শিক্ষা বোর্ড ও শিক্ষা অধিদপ্তরের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়গুলো নিষ্পত্তি করে থাকে।

টেবিল- ১:

 

 

মেইনস্ট্রিম স্কুলিং (১০ জন=

৪জন ষষ্ঠ শ্রেনী+২ জন ৭ম শ্রেণি+ ৪ জন ৮ম শ্রেণি)

ভোকেশনাল ও টেকনিক্যাল (১৫ জন)

মোট শিক্ষার্থী 

ছেলে

১০

২২

৩২

মেয়ে

০২

০৯

১১

 

১২

৩১

৪৩

 

  • ০২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সিটিটিউটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অনুষ্ঠানে NAAND (অস্থায়ী ক্যাম্পাস)-এর শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা (গান, নাচ ও আবৃতি) করে মাননীয় শিক্ষামন্ত্রীর প্রসংশা অর্জন করে। পরবর্তীতে  অন্য যে কোন জাতীয় অনুষ্ঠানে আমাদের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা করার সক্ষমতা রয়েছে।
  • NAAND (অস্থায়ী ক্যাম্পাস)-একাডেমি কর্তৃক একটি গবেষণা নীতিমালার খসড়া তৈরি করা হয়েছে, যা পর্যালোচনা ও পরবর্তীতে অনুমোদনের জন্য প্রকল্প অফিসে প্রেরণ করা হয়েছে।
  • মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মূলধারায় একীভূতকরণ শিক্ষায় আইনগত ও নীতিগত সহায়তা প্রদান করা হচ্চে যাতে   S.S.C পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা ও ঝড়েপরা রোধ করা যায়।
  •  শিক্ষামন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক পোগ্রাম (SMPH) এ NAAND এর সংযুক্ত কর্মকর্তা হিসেবে কর্মরত মনোবিজ্ঞানীগণ ২০২০ সাল থেকে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণের প্রশিক্ষণ ম্যানুয়াল প্রনয়ণকারী এবং প্রশিক্ষণের কোর ট্রেইনার ও মাস্টার ট্রেইনার এর দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে।
  • দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  হতাশা, হিট স্ট্রোক, বিভিন্ন  দূর্ঘটনা জনিত অপমৃত্যু, হতাশা থেকে আত্মতহ্যা ও আত্মহত্যার প্রচেষ্টা ইত্যাদির ফলে শিক্ষার্থীদের  মধ্যে ট্রমাটাইজ হওয়ার ফলে যে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি লক্ষনীয় হচ্চে, সেখানে NAAND (অস্থায়ী ক্যাম্পাস)-এর মনোবিজ্ঞানীরা ঐ প্রতিষ্ঠানে স্বল্প সময়ের মধ্যে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের প্রাথমিক মনোবৈজ্ঞানিক সেবা প্রদান করে থাকেন। সম্প্রতি কুমিল্লার একটি বিদ্যালয়ে ৯ম শ্রেণির একজন শিক্ষার্থী আত্মহত্যা করে। এর প্রেক্ষিতে NAAND (অস্থায়ী ক্যাম্পাস)-এর মনোবিজ্ঞানীরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতিক্রমে কুমিল্লার ঐ প্রতিষ্ঠানের গিয়ে সকল শিক্ষার্থীদের প্রাথমিক মনোবৈজ্ঞানিক সেবা দিয়ে আসে।
  • অটিজম ও এনডিডি শিক্ষাথীদের অভিভাবকদের মানসিক যন্ত্রণা এবং পারিবারিক দ্বন্দ্ব ও কলোহলে ফলে দাম্পত্য জীবনের ভাঙ্গন প্রতিরোধে অভিভাবকদের কাউন্সেলিং সেবা প্রদান করা হয়। 

 

 

      টৈবিল - ২: NAAND (অস্থায়ী ক্যাম্পাস)-এ চলমান শিক্ষা কার্যক্রমের শ্রেণি ও শিক্ষার্থী ভর্তির শর্তাবলী

শ্রেণি

ভর্তির শর্তাবলী

ষষ্ঠ

 

  • অটিজম ও এনডিডি এর সনাক্তকরণ ও মূল্যায়নের প্রমাণপত্র থাকতে হবে।
  • আবেদনকারীকে পিইসি/পঞ্চম ও সংশ্লিষ্ট শ্রেণি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • ঢাকা শহরে বসবাসরত অথবা অবস্থান করতে হবে।
  • শিক্ষাবর্ষ সমাপনান্তে যোগ্যতা অর্জন সাপেক্ষে সাধারণ বিদ্যালয়ে স্থানান্তরিত করা হবে।
  • বিদ্যমান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি ও অন্যান্য ফি এর সাথে সামঞ্জস্য রেখে ভর্তি ফি ও অন্যান্য ফি নির্ধারিত হবে।

সপ্তম

 

অষ্টম

 

 

NAAND (অস্থায়ী ক্যাম্পাস)-এর সেবাগ্রহীতাদের বয়স ও লিংগ: বর্তমানে এই একাডেমি হতে নিম্নলিখিত তিন ধরনের সেবাগ্রহীতারা সরাসরি সেবা গ্রহন করছেন।

  • মাধ্যমিক পর্যায়ের ১০ বছর থেকে ১৭ বছর বয়সী অটিজম ও এনডিডিএস শিশু (ছেলে ও মেয়ে)
  • মাধ্যমিক পর্যায়ের অটিজম ও এনডিডি শিক্ষার্থীদের অভিভাবকগণ
  • মাধ্যমিক পর্যায়ের অটিজম ও এনডিডি শিক্ষার্থীদের শিক্ষাদানের সাথে সংশ্লিষ্ট শিক্ষকগণ

 

৬.  NAAND (অস্থায়ী ক্যাম্পাস) এর রাজস্ব খাতে অন্তর্ভূক্তিতে চলমান অগ্রগতি:   শিক্ষা মন্ত্রণালয়ের ১৪ নভেম্বর ২০২২ তারিখের ৩৭.০০.০০০০.০৬৩.৩৯.০২০.১৮(অংশ)-০৯৩ নং আদেশ অনুসারে অত্র একাডেমির জন্য রাজস্ব খাতে অধ্যক্ষের ০১টি ক্যাডার পদসহ  বিভিন্ন গ্রেডের মোট ৫০ (পঞ্চাশ)টি পদ সৃজন করা হয়েছে । অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা-৩ অধিশাখা থেকে NAAND অস্থায়ী একাডেমির জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় বিভিন্ন ক্যাটাগরির (বাবুর্চি, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী ইত্যাদি) ১২ (বার) জন সেবাকর্মীর সেবা ক্রয়ে সম্মতি দেয়া হয়েছে।  পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ-১ এর অধিশাখা-১ হতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে নবগঠিত  ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (NAAND) এর অনুকূলে ব্যয় কার্যক্রম পরিচালনার জন্য  iBAS++ এ একটি প্রাতিষ্ঠানিক কোড ‍সৃজনে সম্মতি দেয়া হয় এবং iBAS++ কর্তৃপক্ষ অত্র একাডেমির জন্য একটি প্রাতিষ্ঠানিক কোড নম্বর ১২৫০২০১১৪২১৫৯ প্রদান করে। এভাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (NAAND) একটি স্বতন্ত্র সরকারি প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে।

অটিজম ও এনডিডি শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের প্রয়োজনীয় সেবা প্রদানের জন্য শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ, স্পেশাল এডুকেটর, থেরাপিস্ট, কেয়ার গিভারসহ ৪৯ জন জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করা এবং বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার হতে প্রেষণে অধ্যক্ষ পদে পদায়ন করার জন্য নিয়োগবিধি প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে। প্রতিষ্ঠানটি পরিচালনা ও নিরাপত্তার জন্য জরুরীভিত্তিতে আউটসোর্সিং প্রক্রিয়ায় ১২ জন সেবা কর্মীর সেবা ক্রয় প্রক্রিয়া চলমান রয়েছে।

 

উপসংহার: অটিজম ও এনডিডি শিশুদের মত একটি অবহেলিত জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় অন্তর্ভূক্ত করা ও দক্ষ জনগোষ্ঠীতে পরিণত করার জন্য সরকারি ম্যান্ডেট হিসেবে  NAAND (অস্থায়ী ক্যাম্পাস) প্রতিষ্ঠানটি অগ্রাধিকার ভিত্তিতে যাত্রা শুরু করে।   একাডেমিতে দিন দিন সেবাগ্রহীতা ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থা, একাডেমিকে জাতীয় পর্যায়ের  ‘center of excellent’  প্রতিষ্ঠার মাধ্যমে অটিজম ও এনডিডি শিক্ষার্থীদের সমাজে একীভূতকরণে কার্যক্রর ভূমিকা রাখবে। 

 

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন